TET Sampan – বাংলায় সম্পূর্ণ TET প্রস্তুতি
Practice CentreTopic-wise mock tests with explanationsStart practising →
Weekly Mock Tests4 tests
Primary TET - Language (Bengali) - ভাষাবোধUpper Primary TET - Language (Bengali) - ভাষাবোধ

বাংলা গদ্যাংশ অনুশীলন 1

Published by: TET Sampan Editorial Team Reviewed by: Bengali Language Review Team

এই অনুশীলনীতে 10টি প্রশ্ন এবং 15 মিনিট সময়সীমা রয়েছে। Language (Bengali) (বাংলা ভাষা)-এর গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা ও প্রয়োগ যাচাই করে প্রতিটি উত্তর জমা দেওয়ার পরে ব্যাখ্যাসহ ফলাফল দেখুন।

বিষয়ের পাঠগুলি দেখুন →

Time remaining: --:--

Questions 1–10 of 10

Answers and explanations appear only after final submission.

1. নির্দেশ: নিচের গদ্যাংশটি মন দিয়ে পড়ে প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করুন।
সাহিত্যের বিষয়টি ব্যক্তিগত; শ্রেণীগত নয়। এখানে ‘ব্যক্তি’ শব্দটাতে তার ধাতুমূলক অর্থের উপরেই জোর দিতে চাই; স্বকীয় বিশেষত্বের মধ্যে যা ব্যক্ত হয়ে উঠছে, তাই ব্যক্তি। সেই ব্যক্তি স্বতন্ত্র। বিশ্বজগতে তার সম্পূর্ণ অনুরূপ আর দ্বিতীয় নেই।
ব্যক্তিরূপের এই ব্যক্ততা সকলের সমান নয়, কেউ-বা সুস্পষ্ট, কেউ-বা অস্পষ্ট। অন্তত, যে-মানুষ উপলব্ধি করে তার পক্ষে। সাহিত্যের ব্যক্তি কেবল মানুষ নয়; বিশ্বের যে-কোনো পদার্থই সাহিত্যে সুস্পষ্ট তাই ব্যক্তি; জীবজন্তু, গাছপালা, নদী, পর্বত, সমুদ্র, ভালো জিনিস, মন্দ জিনিস, বস্তুর জিনিস, ভাবের জিনিস, সমস্তই ব্যক্তি—নিজের ঐকান্তিকতায় সে যদি ব্যক্ত না হল তা হলে সাহিত্যে সে লজ্জিত।
যে গুণে এরা সাহিত্যে সেই পরিমাণে ব্যক্ত হয়ে ওঠে, যাতে আমাদের চিত্ত তাকে স্বীকার করতে বাধ্য হয়, সেই গুণটি দুর্লভ—সেই গুণটিই সাহিত্যরচয়িতার। তা রজোগুণও নয়, তমোগুণও নয়, তা কল্পনাশক্তির ও রচনাশক্তির গুণ।
পৃথিবীতে অসংখ্য মানুষকে, অসংখ্য জিনিসকে আমরা পুরোপুরি দেখতে পাই নে। প্রয়োজন হিসাবে বা সাংসারিক প্রভাব হিসাবে তারা পুলিশ ইনস্পেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মতোই অত্যন্ত পরিদৃষ্ট এবং পরিস্ফুট হতে পারে, কিন্তু ব্যক্তি হিসাবে তারা হাজার হাজার পুলিশ ইনস্পেক্টর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মতোই অকিঞ্চিৎকর, এমনকি, যাদের প্রতি তারা কর্তৃত্ব করে তাদের অনেকের চেয়ে। সুতরাং তারা অচিরকালীন বর্তমান অবস্থার বাইরে মানুষের অন্তরঙ্গরূপে প্রকাশমান নয়।
কিন্তু, সাহিত্যরচয়িতা আপন সৃষ্টিশক্তির গুণে তাদেরও চিরকালীনরূপে ব্যক্ত করে দাঁড় করাতে পারে। তখন তারা ব্রিটিশ সাম্রাজ্যের দণ্ডবিধাতারূপে কোনো শ্রেণী বা পদের প্রতিনিধিরূপে নয়, কেবলমাত্র আপন স্বতন্ত্র ব্যক্তিত্বের মূল্যে মূল্যবান। ধনী বলে নয়, মানী বলে নয়, জ্ঞানী বলে নয়, সৎ বলে নয়, সত্ত্ব, রজ বা তমোগুণান্বিত বলে নয়, তারা স্পষ্ট ব্যক্ত হতে পেরেছে বলেই সমাদৃত। এই ব্যক্তরূপের সাহিত্যমূল্যটি নির্ণয় ও ব্যাখ্যা করা সহজ নয়। এইজন্যেই সাহিত্যবিচারে অনেকেই ব্যক্তিপরিচয়ের দুরূহ কর্তব্যে ফাঁকি দিয়ে শ্রেণীর পরিচয় দিয়ে থাকেন।
গদ্যাংশটির মূল বক্তব্য কোনটি?
2. সাহিত্যরচয়িতার গুণ কোনটি?
3. “স্বকীয় বিশেষত্বের মধ্যে যা ব্যক্ত হয়ে উঠছে”—এখানে “ব্যক্ত” বলতে কী বোঝানো হয়েছে?
4. আলোচ্য গদ্যে দুটি সরকারি পদের উল্লেখ আছে। সেগুলি কোনগুলি?
5. “নিজের ঐকান্তিকতায় সে যদি ব্যক্ত না হল তা হলে সাহিত্যে সে লজ্জিত”—বাক্যটি কোন ধরনের অব্যয় দ্বারা যুক্ত?
6. “অত্যন্ত” শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
7. “সুস্পষ্ট” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
8. রচনা অনুসারে সঠিক ক্রম নির্বাচন করুন—
(A) সুতরাং তারা অচিরকালীন বর্তমান অবস্থার বাইরে মানুষের অন্তরঙ্গরূপে প্রকাশমান নয়।
(B) সেই ব্যক্তি স্বতন্ত্র।
(C) সাহিত্যের ব্যক্তি কেবল মানুষ নয়।
(D) এই ব্যক্তরূপের সাহিত্যমূল্যটি নির্ণয় ও ব্যাখ্যা করা সহজ নয়।
9. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
10. নিচের কোন বাক্যটি আলোচ্য গদ্যে আছে?