TET Sampan – বাংলায় সম্পূর্ণ TET প্রস্তুতি
Practice CentreTopic-wise mock tests with explanationsStart practising →
Weekly Mock Tests4 tests
Primary TET - Language (Bengali) - ভাষাবোধUpper Primary TET - Language (Bengali) - ভাষাবোধ

বাংলা গদ্যাংশ অনুশীলন 11

Published by: TET Sampan Editorial Team Reviewed by: Bengali Language Review Team

READ THE PASSAGE

গফুর ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। গফুর কহিল, “তোকে দিলে না এক মুঠো? ওদের অনেক আছে, তবু দেয় না! না দিক্‌ গে।” তাহার গলা বুজিয়া আসিল, তার পরে চোখ দিয়া টপ্‌ টপ্‌ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে মহেশের গলায়, মাথায় ও পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, “মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেটপুরে খেতে দিতে পারি নে—কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি।”

মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, “জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশানধারে গাঁয়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা-বিলি করে দিলে। এই দুর্বচ্ছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল্‌? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেড়ে খাবি, মানুষের কলাগাছে মুখ দিবি—তোকে নিয়ে আমি কী করি!”

গায়ে আর মহেশের জোর নেই, দেশের কেউ তাকে চায় না—লোকে বলে তাকে গো-হাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার গফুরের দুই চোখ বাহিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া সে একবার এদিকে-ওদিকে চাহিল, তার পরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, “নে, শিগগির করে একটু খেয়ে নে বাবা।”

এই অনুশীলনীতে 10টি প্রশ্ন এবং 15 মিনিট সময়সীমা রয়েছে। Language (Bengali) (বাংলা ভাষা)-এর গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা ও প্রয়োগ যাচাই করে প্রতিটি উত্তর জমা দেওয়ার পরে ব্যাখ্যাসহ ফলাফল দেখুন।

বিষয়ের পাঠগুলি দেখুন →

Time remaining: --:--

Questions 1–10 of 10

Answers and explanations appear only after final submission.

1. গদ্যাংশটির প্রধান বিষয় কী?
2. গফুর মহেশকে “আমার ছেলে” বলেছে কেন?
3. মহেশকে ছেড়ে দেওয়া সম্ভব ছিল না কেন?
4. পুরোনো খড় দেওয়ার আগে গফুর এদিকে-ওদিকে চেয়েছিল কেন?
5. “দুর্বচ্ছর” শব্দের প্রাসঙ্গিক অর্থ কী?
6. “বিবর্ণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
7. “টপ্‌ টপ্‌ করিয়া জল পড়িতে লাগিল”—“টপ্‌ টপ্‌” কী ধরনের শব্দ?
8. “গভীর কালো চোখ দুটি”—এখানে “গভীর” ও “কালো” কোন পদ?
9. “তোকে আমি পেটপুরে খেতে দিতে পারি নে”—এর ইতিবাচক অর্থ অক্ষুণ্ণ রেখে রূপ কোনটি?
10. গফুরের চোখের জল ও অস্ফুট কথার মাধ্যমে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?