বাংলা গদ্যাংশ অনুশীলন 13
Published by: TET Sampan Editorial Team Reviewed by: Bengali Language Review Team
READ THE PASSAGE
এক রাখাল মাঠে গোরু চরাইত। ওই মাঠের নিকটবর্তী বনে বাঘ থাকিত। রাখাল তামাশা দেখিবার জন্য মাঝে মাঝে “বাঘ আসিয়াছে” বলিয়া উচ্চৈঃস্বরে চিৎকার করিত। নিকটস্থ লোকেরা বাঘ আসিয়াছে শুনিয়া অত্যন্ত ব্যস্ত হইয়া তাহার সাহায্যের জন্য সেখানে উপস্থিত হইত। রাখাল দাঁড়াইয়া খিলখিল করিয়া হাসিত। আগত লোকেরা অপ্রস্তুত হইয়া চলিয়া যাইত।
অবশেষে একদিন সত্য সত্যই বাঘ আসিয়া তাহার পালের গোরু আক্রমণ করিল। তখন রাখাল নিতান্ত ব্যাকুল হইয়া “বাঘ আসিয়াছে” বলিয়া উচ্চৈঃস্বরে বারবার চিৎকার করিতে লাগিল। কিন্তু সেদিন একটি প্রাণীও তাহার সাহায্যের জন্য উপস্থিত হইল না। সকলেই মনে করিল, ধূর্ত রাখাল পূর্বের মতো বাঘ আসিয়াছে বলিয়া তাহাদের সঙ্গে তামাশা করিতেছে। বাঘ ইচ্ছামতো পালের গোরু বধ করিল এবং অবশেষে রাখালের প্রাণ সংহার করিয়া চলিয়া গেল। নির্বোধ রাখাল সকলকে এই উপদেশ দিয়া প্রাণত্যাগ করিল যে, মিথ্যাবাদীরা সত্য কথা বলিলেও কেউ বিশ্বাস করে না।
এই অনুশীলনীতে 10টি প্রশ্ন এবং 15 মিনিট সময়সীমা রয়েছে। Language (Bengali) (বাংলা ভাষা)-এর গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা ও প্রয়োগ যাচাই করে প্রতিটি উত্তর জমা দেওয়ার পরে ব্যাখ্যাসহ ফলাফল দেখুন।
বিষয়ের পাঠগুলি দেখুন →Time remaining: --:--
Questions 1–10 of 10Answers and explanations appear only after final submission.
