বাংলা গদ্যাংশ অনুশীলন 15
Published by: TET Sampan Editorial Team Reviewed by: Bengali Language Review Team
READ THE PASSAGE
একদিন এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। বাঘ বিস্তর চেষ্টা পাইল, কিন্তু কিছুতেই হাড় বাহির করিতে পারিল না। যন্ত্রণায় অস্থির হইয়া চারদিকে দৌড়িয়া বেড়াইতে লাগিল। সে যে জন্তুকে সামনে দেখে, তাকেই বলে, “ভাই হে! যদি তুমি আমার গলা হইতে হাড় বাহির করিয়া দাও, তাহা হইলে আমি তোমায় বিলক্ষণ পুরস্কার দিই এবং চিরকালের জন্য তোমার কেনা হইয়া থাকি।” কোনো জন্তুই সম্মত হইল না।
অবশেষে এক বক পুরস্কারের লোভে সম্মত হইল এবং বাঘের মুখের ভিতর নিজের লম্বা ঠোঁট প্রবেশ করাইয়া দিয়া অনেক যত্নে হাড়টি বাহির করিয়া আনিল। বাঘ সুস্থ হইল। বক পুরস্কারের কথা উত্থাপন করামাত্র বাঘ দাঁত কড়মড় ও চোখ রক্তবর্ণ করিয়া বলিল, “ওরে নির্বোধ! তুই বাঘের মুখে ঠোঁট প্রবেশ করাইয়া দিয়েছিলি। তুই যে নির্বিঘ্নে ঠোঁট বাহির করিয়া নিতে পেরেছিস, তাহাই ভাগ্য বলিয়া না মানিয়া আবার পুরস্কার চাহিতেছিস! যদি বাঁচিবার সাধ থাকে, আমার সামনে থেকে চলে যা; নতুবা এখনই তোর ঘাড় ভাঙিব।”
বক এই কথা শুনিয়া হতবুদ্ধি হইয়া তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। অসৎ ব্যক্তির সঙ্গে ব্যবহার করা ভালো নয়।
এই অনুশীলনীতে 10টি প্রশ্ন এবং 15 মিনিট সময়সীমা রয়েছে। Language (Bengali) (বাংলা ভাষা)-এর গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা ও প্রয়োগ যাচাই করে প্রতিটি উত্তর জমা দেওয়ার পরে ব্যাখ্যাসহ ফলাফল দেখুন।
বিষয়ের পাঠগুলি দেখুন →Time remaining: --:--
Questions 1–10 of 10Answers and explanations appear only after final submission.
