বাংলা গদ্যাংশ অনুশীলন 21
Published by: TET Sampan Editorial Team Reviewed by: Bengali Language Review Team
READ THE PASSAGE
বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। তাহার বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম-কাঁঠাল এবং কলার বাগান নৌকার যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কি না জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে নদীতীরে আসিয়া বসে।
প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক ও তরুর মর্মর—সমস্ত শব্দ ও গতি বালিকার চিরনিস্তব্ধ হৃদয়ের কাছে সমুদ্রের তরঙ্গের মতো ভাঙিয়া পড়ে।
মধ্যাহ্নে মাঝি ও জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া-নৌকা বন্ধ থাকিত। সমস্ত কর্মময় জগৎ সহসা থামিয়া গেলে রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত—একজন সুবিস্তীর্ণ রৌদ্রে, আর-একজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়।
বালিকার কয়েকটি অন্তরঙ্গ বন্ধু ছিল। গোয়ালের দুটি গাভীর নাম সর্বশী ও পাঙ্গুলি। তাহার পদশব্দ তাহারা চিনিত; তাহার কথাহীন করুণ সুরের অর্থ ভাষার অপেক্ষা সহজে বুঝিত। বালিকা কখন আদর করিতেছে, কখন ভর্ৎসনা বা মিনতি করিতেছে, তাহা গাভী দুটি মানুষের চেয়েও ভালো বুঝিতে পারিত। ঘরে কোনো কঠিন কথা শুনিলে সে অসময়ে এই মূক বন্ধুদের কাছে আসিত। তাহারা গা ঘেঁষিয়া, শিং দিয়ে আলতো করে তার বাহু স্পর্শ করিয়া নির্বাক ব্যাকুলতায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করিত।
এই অনুশীলনীতে 10টি প্রশ্ন এবং 15 মিনিট সময়সীমা রয়েছে। Language (Bengali) (বাংলা ভাষা)-এর গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা ও প্রয়োগ যাচাই করে প্রতিটি উত্তর জমা দেওয়ার পরে ব্যাখ্যাসহ ফলাফল দেখুন।
বিষয়ের পাঠগুলি দেখুন →Time remaining: --:--
Questions 1–10 of 10Answers and explanations appear only after final submission.
