বাংলা গদ্যাংশ অনুশীলন 23
Published by: TET Sampan Editorial Team Reviewed by: Bengali Language Review Team
READ THE PASSAGE
বর্ষাকাল আসিল। ক্ষুধিত পদ্মা উদ্যান, গ্রাম ও শস্যক্ষেত্র এক-এক গ্রাসে মুখে পুরিতে লাগিল। বালুকাচরের কাশবন এবং বনঝাউ জলে ডুবিয়া গেল। পাড়-ভাঙার অবিশ্রাম ঝুপ্ঝাপ্ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল; দ্রুতবেগে ধাবমান ফেনরাশি নদীর তীব্র গতিকে চোখের সামনে স্পষ্ট করিয়া তুলিল।
অপরাহ্ণে মেঘ করিয়াছিল, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। রাইচরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না। গাড়ির উপর চড়িয়া বসিল। রাইচরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধানক্ষেতের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল। নদীতে একটিও নৌকা নাই, মাঠে একটিও লোক নাই। মেঘের ছিদ্র দিয়া দেখা গেল, পরপারে জনহীন বালুতীরে নিঃশব্দ দীপ্ত সমারোহে সূর্যাস্তের আয়োজন হইতেছে।
সেই নিস্তব্ধতার মধ্যে শিশু হঠাৎ একদিকে আঙুল দেখাইয়া বলিল, “চন্ন, ফু।” দূরের কদমগাছে ফুল ফুটিয়াছে। শিশুর ইচ্ছা, রাইচরণ ফুল তুলিয়া আনিবে। কিন্তু নদীর ধারে বিপদের কথা ভাবিয়া রাইচরণ শিশুকে গাড়ি থেকে নামিতে নিষেধ করিল। সে বলিল, “খোকাবাবু, তুমি গাড়িতে বসিয়া থাকো, আমি ফুল নিয়ে এখনই আসছি।” বলিয়া সে কাদামাখা ধানক্ষেতের মধ্যে সাবধানে পা ফেলিয়া ফুল তুলিতে গেল।
এই অনুশীলনীতে 10টি প্রশ্ন এবং 15 মিনিট সময়সীমা রয়েছে। Language (Bengali) (বাংলা ভাষা)-এর গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা ও প্রয়োগ যাচাই করে প্রতিটি উত্তর জমা দেওয়ার পরে ব্যাখ্যাসহ ফলাফল দেখুন।
বিষয়ের পাঠগুলি দেখুন →Time remaining: --:--
Questions 1–10 of 10Answers and explanations appear only after final submission.
