বাংলা গদ্যাংশ অনুশীলন 25
Published by: TET Sampan Editorial Team Reviewed by: Bengali Language Review Team
READ THE PASSAGE
দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কী দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি—তার আর বিরাম নেই। বাড়ির গৃহকর্ত্রী মিষ্টান্ন তৈরি ও ফলমূল সাজাতে ব্যস্ত। তারই মধ্যে নিজের হাতে মশারি গুঁজে বিছানা করে গেলেন। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহার সেরে শয্যা গ্রহণ করলেন।
গভীর রাতে হঠাৎ তাঁর ঘুম ভেঙে গেল। ছাদ চুঁইয়ে মশারি ভেদ করে তাঁর পেটের উপর ঠান্ডা জল পড়ছে। তিনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পেট মুছে ভাবলেন, নতুন বাড়ির ছাদ বুঝি এর মধ্যেই ফেটে গেছে। খাটটি ঘরের আরেক পাশে টেনে নিয়ে আবার শুলেন। কিন্তু চোখ বুজতেই কয়েক ফোঁটা ঠান্ডা জল ঠিক একই জায়গায় পড়ল। তিনি আবার খাট সরালেন; সেখানেও একই ঘটনা। এভাবে বারবার খাট টেনে শেষে দেখলেন বিছানাও ভিজে গেছে।
ভোরে গৃহকর্ত্রী ঘরে এসে দেখলেন, খাট ও জিনিসপত্র এলোমেলো, গুরুদেবও ঘরে নেই। পরে তাঁকে বারান্দায় বসে থাকতে দেখে কারণ জিজ্ঞাসা করলেন। গুরুদেব সারারাতের দুর্ভোগের কথা বললেন। গৃহকর্ত্রী অবাক হয়ে ভাবলেন, তিনতলা বাড়ির তিনটি ছাদ ভেদ করে জল নামবে কী করে! তিনি বিছানা পরীক্ষা করে দেখলেন, মশারির উপর ন্যাকড়ায় বাঁধা এক টুকরো বরফ রাখা ছিল। বরফ গলে ফোঁটা ফোঁটা জল পড়ছিল। তখনই তিনি বুঝলেন, এটি বাড়ির দুষ্টু ছেলেটির কৌশল।
এই অনুশীলনীতে 10টি প্রশ্ন এবং 15 মিনিট সময়সীমা রয়েছে। Language (Bengali) (বাংলা ভাষা)-এর গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা ও প্রয়োগ যাচাই করে প্রতিটি উত্তর জমা দেওয়ার পরে ব্যাখ্যাসহ ফলাফল দেখুন।
বিষয়ের পাঠগুলি দেখুন →Time remaining: --:--
Questions 1–10 of 10Answers and explanations appear only after final submission.
