TET Sampan – বাংলায় সম্পূর্ণ TET প্রস্তুতি
Practice CentreTopic-wise mock tests with explanationsStart practising →
Weekly Mock Tests4 tests
Primary TET - Language (Bengali) - ভাষাবোধUpper Primary TET - Language (Bengali) - ভাষাবোধ

বাংলা গদ্যাংশ অনুশীলন 3

Published by: TET Sampan Editorial Team Reviewed by: Bengali Language Review Team

READ THE PASSAGE

রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল, সন্ধ্যার সময় তাঁর লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল।

টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এসে রেখে দিলে, আর ভাবলে, ‘ঈস! আমি কত বড়লোক হয়ে গেছি! রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সেই ধন আছে!’ তারপর থেকে সে খালি এই কথাই ভাবে, আর বলে—

রাজার ঘরে যে ধন আছে

টুনির ঘরেও সে ধন আছে!

রাজা তাঁর সভায় বসে সে-কথা শুনতে পেয়ে জিগগেস করলেন, ‘হ্যাঁরে, পাখিটা কী বলছে রে?’

সকলে হাত জোড় করে বললে, ‘মহারাজ, পাখি বলছে, আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধন আছে!’ শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, ‘দেখ তো ওর বাসায় কী আছে।’

তারা দেখে এসে বললে, ‘মহারাজ, বাসায় একটি টাকা আছে।’

শুনে রাজা বললেন, ‘সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা।’

তখুনি লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এল। সে বেচারা আর কী করে, সে মনের দুঃখে বলতে লাগল—

রাজা বড় ধনে কাতর

টুনির ধন নিলে বাড়ির ভিতর!

শুনে রাজা আবার হেসে বললেন, ‘পাখিটা তো বড় ঠ্যাঁটা রে! যা, ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়।’

টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে—

রাজা ভারী ভয় পেল

টুনির টাকা ফিরিয়ে দিল।

রাজা জিগগেস করলেন, ‘আবার কী বলছে রে?’

সভার লোকেরা বললে, ‘বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন।’

শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির! বললেন, ‘কী, এত বড় কথা! আন তো ধরে, বেটাকে ভেজে খাই!’

যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, ‘এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে।’

বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন।

একজন বললেন, ‘কী সুন্দর পাখি! আমার হাতে দাও তো একবার দেখি।’ বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তাঁর হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালাল।

কী সর্বনাশ! এখন উপায় কী হবে? রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না!

এমনি করে তাঁরা দুঃখ করছেন, এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ-থপ করে যাচ্ছে। সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন, আর বললেন, ‘চুপ চুপ! কেউ যেন জানতে না পারে। এইটেকে ভেজে দিই, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিই খেয়েছেন!’

এই অনুশীলনীতে 10টি প্রশ্ন এবং 15 মিনিট সময়সীমা রয়েছে। Language (Bengali) (বাংলা ভাষা)-এর গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা ও প্রয়োগ যাচাই করে প্রতিটি উত্তর জমা দেওয়ার পরে ব্যাখ্যাসহ ফলাফল দেখুন।

বিষয়ের পাঠগুলি দেখুন →

Time remaining: --:--

Questions 1–10 of 10

Answers and explanations appear only after final submission.

1. গদ্যাংশটির প্রধান বক্তব্য কোনটি?
2. টুনটুনি নিজেকে বড়লোক ভাবল কেন?
3. রাজা প্রথমবার টাকাটি ফিরিয়ে দিতে বললেন কেন?
4. গদ্যাংশে টুনটুনির চরিত্রের কোন বৈশিষ্ট্য সবচেয়ে স্পষ্ট?
5. “পাখিটা তো বড় ঠ্যাঁটা রে!”—এখানে “ঠ্যাঁটা” শব্দের অর্থ কী?
6. “আনন্দ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
7. “চকচকে টাকাটি” পদবন্ধে “চকচকে” কোন পদ?
8. “যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনিকে ধরে আনলে”—এখানে “যেই–অমনি” কী সম্পর্ক প্রকাশ করেছে?
9. “রাজা বললেন, ‘দেখ তো ওর বাসায় কী আছে।’”—বাক্যটির উপযুক্ত পরোক্ষ উক্তি কোনটি?
10. “রাজা খিলখিল করে হেসে বললেন”—এখানে “খিলখিল” কী ধরনের শব্দ?