TET Sampan – বাংলায় সম্পূর্ণ TET প্রস্তুতি
Practice CentreTopic-wise mock tests with explanationsStart practising →
Weekly Mock Tests4 tests
Primary TET - Language (Bengali) - ভাষাবোধUpper Primary TET - Language (Bengali) - ভাষাবোধ

বাংলা গদ্যাংশ অনুশীলন 7

Published by: TET Sampan Editorial Team Reviewed by: Bengali Language Review Team

READ THE PASSAGE

কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি, আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্যমুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামতও দো-আঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। জন্মের পাঁচ বৎসরের মধ্যে মিনি তাহার পিতৃবংশে এমন ধৈর্যবান শ্রোতা কখনো পায় নাই। দেখিলাম, তাহার ক্ষুদ্র আঁচলটি বাদাম-কিশমিশে পূর্ণ।

আমি কাবুলিওয়ালাকে বলিলাম, “ওকে এ-সব কেন দিয়েছ?” বলিয়া পকেট হইতে একটা আধুলি বাহির করিয়া তাহাকে দিলাম। সে নিঃসংকোচে আধুলিটি লইয়া ঝুলির মধ্যে রাখিল।

ক্ষণকাল পরে ঘরে ফিরিয়া আসিয়া দেখি, সেই আধুলিটি বিপদ ঘটাইয়াছে। মিনির মা একটি সাদা চকচকে গোলাকার পদার্থ হাতে লইয়া ভর্ৎসনাস্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন, “তুই আধুলি কোথায় পেলি?”

মিনি বলিল, “কাবুলিওয়ালা দিয়েছে।”

“কাবুলিওয়ালার কাছ হইতে আধুলি নিতে গেলি কেন?”

মিনি কাঁদিয়া উঠিবার উপক্রম করিয়া বলিল, “আমি চেয়ে নিই নি, সে আপনি দিয়েছে।”

আমি গিয়া মিনিকে তাহার আসন্ন সংকট হইতে উদ্ধার করিলাম এবং তাহাকে বাহিরে লইয়া আসিলাম। দেখিলাম, কাবুলিওয়ালার সহিত মিনির এই দ্বিতীয় সাক্ষাৎমাত্র নহে; ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা-বাদামের ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে।

এই অনুশীলনীতে 10টি প্রশ্ন এবং 15 মিনিট সময়সীমা রয়েছে। Language (Bengali) (বাংলা ভাষা)-এর গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা ও প্রয়োগ যাচাই করে প্রতিটি উত্তর জমা দেওয়ার পরে ব্যাখ্যাসহ ফলাফল দেখুন।

বিষয়ের পাঠগুলি দেখুন →

Time remaining: --:--

Questions 1–10 of 10

Answers and explanations appear only after final submission.

1. গদ্যাংশে মিনি ও কাবুলিওয়ালার সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য কী?
2. কাবুলিওয়ালাকে মিনির “ধৈর্যবান শ্রোতা” বলা হয়েছে কেন?
3. আধুলিটি নিয়ে বিপদ ঘটেছিল কেন?
4. “দো-আঁশলা বাংলা” বলতে কী বোঝানো হয়েছে?
5. “অনর্গল” শব্দের প্রাসঙ্গিক অর্থ কোনটি?
6. “ভর্ৎসনা” শব্দের বিপরীত ভাব প্রকাশ করে কোনটি?
7. “সাদা চকচকে গোলাকার পদার্থ”—এখানে বিশেষণ কয়টি?
8. “আমি চেয়ে নিই নি, সে আপনি দিয়েছে”—এখানে “আপনি” কোন অর্থে ব্যবহৃত?
9. “আমি মিনিকে সংকট থেকে উদ্ধার করলাম”—বাক্যটির কর্মবাচ্য রূপ কোনটি?
10. “পেস্তা-বাদামের ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অধিকার করেছে”—কথাটির তাৎপর্য কী?