TET Sampan – বাংলায় সম্পূর্ণ TET প্রস্তুতি
Practice CentreTopic-wise mock tests with explanationsStart practising →
Weekly Mock Tests4 tests
Primary TET - Language (Bengali) - ভাষাবোধUpper Primary TET - Language (Bengali) - ভাষাবোধ

বাংলা পদ্যাংশ অনুশীলন 12

Published by: TET Sampan Editorial Team Reviewed by: Bengali Language Review Team

READ THE PASSAGE

আকাশ আমায় শিক্ষা দিল

উদার হতে ভাই রে,

কর্মী হবার মন্ত্র আমি

বায়ুর কাছে পাই রে।

পাহাড় শিখায় তাহার সমান—

হই যেন ভাই মৌন-মহান,

খোলা মাঠের উপদেশে

দিল-খোলা হই তাই রে।

সূর্য আমায় মন্ত্রণা দেয়

আপন তেজে জ্বলতে,

চাঁদ শিখাল হাসতে মোরে,

মধুর কথা বলতে।

ইঙ্গিতে তার শিখায় সাগর—

অন্তর হোক রত্ন-আকর;

নদীর কাছে শিক্ষা পেলাম

আপন বেগে চলতে।

বিশ্বজোড়া পাঠশালা মোর,

সবার আমি ছাত্র,

নানান ভাবে নতুন জিনিস

শিখছি দিবারাত্র।

এই অনুশীলনীতে 10টি প্রশ্ন এবং 15 মিনিট সময়সীমা রয়েছে। Language (Bengali) (বাংলা ভাষা)-এর গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা ও প্রয়োগ যাচাই করে প্রতিটি উত্তর জমা দেওয়ার পরে ব্যাখ্যাসহ ফলাফল দেখুন।

বিষয়ের পাঠগুলি দেখুন →

Time remaining: --:--

Questions 1–10 of 10

Answers and explanations appear only after final submission.

1. বিশ্বকে “পাঠশালা” বলার মধ্য দিয়ে কোন জীবনদৃষ্টি প্রকাশ পেয়েছে?
2. কবি বায়ুর কাছে কী শিক্ষা পান?
3. “বিশ্বজোড়া পাঠশালা” বলতে কী বোঝানো হয়েছে?
4. “রত্ন-আকর” কথাটির অর্থ কী?
5. নদীর গতি থেকে কোন শিক্ষা পাওয়া যায়?
6. আকাশ, বায়ু ও পাহাড়কে শিক্ষক হিসেবে দেখানো কোন কৌশল?
7. “দিল-খোলা” হওয়া বলতে কী বোঝায়?
8. প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণের ভঙ্গিতে কোন সুর প্রকাশিত?
9. “দিবারাত্র” কোন সমাস?
10. কবির শেখার দৃষ্টিভঙ্গি কেমন?